শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

অস্বাভাবিক বাউন্সারে হেলমেটে আঘাতের পর লাথি, অতঃপর ম্যাচ পরিত্যক্ত

অস্বাভাবিক বাউন্সারে হেলমেটে আঘাতের পর লাথি, অতঃপর ম্যাচ পরিত্যক্ত

ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল বিরল এক ঘটনা। পিচ খেলার জন্য বিপজ্জনক হয়ে ওঠায় পরিত্যক্ত হয়েছে খেলা। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে সিনিয়র ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলস একাই নেন সাত উইকেট।

আগেভাগেই ম্যাচের ইতি টানার সিদ্ধান্তের পেছনে ছিল এক অপ্রত্যাশিত ঘটনা। সিলসের একটি ডেলিভারি পিচের অস্বাভাবিক বাউন্সে ব্যাটার জেরেমিয়াহ লুইসের হেলমেটে আঘাত করে। ওই ব্যাটার পড়ে যান মাটিতে, হেলমেটও খুলে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক লাফে দাঁড়িয়ে হেলমেটে লাথি মেরে স্কয়ার লেগের দিকে পাঠান। তারপর মাঠ ছেড়ে চলে যান এবং কনকাশনের শঙ্কায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

কিছুক্ষণ পরই পিচ ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়ে লিওয়ার্ড আইল্যান্ডস এবং ত্রিনিদাদ-টোবাগোর ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ওই সময় লিওয়ার্ড আইল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ১৪০, যার সবগুলো নেন সিলস।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ খেলা শেষে এক বিবৃতি দিয়েছে। তারা বলেছে, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে পিচের অবস্থা বিপজ্জনক হওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।

চার দিনের ম্যাচের তৃতীয় দিন সকাল পর্যন্ত প্রথম ১৪৭ ওভারে ২৭ উইকেট পড়েছে। ত্রিনিদাদ কোচ রায়াড এমরিট বলেছেন, ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে তিনি হতাশ এবং এমন সিদ্ধান্ত নিতে কেন তিন দিন অপেক্ষা করতে হলো, সেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আড়াই দিন ধরে বাউন্স হচ্ছিল অপ্রত্যাশিতভাবে। আমার মতে, এই সিদ্ধান্ত যদি নেওয়াই লাগে, সেটা প্রথম দিন নেওয়া উচিত ছিল।’

প্রতিযোগিতার ফাইনাল হবে এই ভেন্যুতে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আশ্বস্ত করেছে, একটি নিরাপদ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পিচ প্রস্তুত নিশ্চিত করতে প্রয়োজনী সব ব্যবস্থা তারা নেবে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭