শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

পাকিস্তানি স্পিনারকে দলে নিল সানরাইজার্স, ভারত সমর্থকদের ক্ষোভ

পাকিস্তানি স্পিনারকে দলে নিল সানরাইজার্স, ভারত সমর্থকদের ক্ষোভ

ইংল্যান্ডের ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস তাকে দলে ভিড়িয়েছে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে। তবে এই সিদ্ধান্ত ভারতের মিডিয়া ও সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভারতীয় প্রতিষ্ঠানগুলো প্রভাব বিস্তার করছে।

 

আইপিএল, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টি, সিপিএল এবং মেজর লিগ ক্রিকেটে ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দিত না। দ্য হান্ড্রেডেও এ ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে বলে আগে গুঞ্জন ছিল।

 

তবে ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আবরারকে ট্রেন্ট রকেটসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত সানরাইজার্স দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কাভিয়া মারান সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।

 

কিছু সমালোচক তাকে ‘গাদ্দার’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া কিছু ক্রিকেট ফ্যান সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক দিয়েছেন।
দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেটরি জানিয়েছেন, ‘আমরা আমাদের দলের জন্য সেরা খেলোয়াড় বাছাই করেছি। আবরারের বোলিং বৈচিত্র্য অনন্য, বিশেষ করে অনেক ঘরোয়া ক্রিকেটার তার খেলা আগে দেখেনি।’

 

এর আগে, কলকাতা নাইট রাইডার্সও রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছিল। অনুরূপ পরিস্থিতি আবরারের ক্ষেত্রেও ঘটতে পারে বলে শঙ্কা রয়েছে। আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সানরাইজার্সের এক্স অ্যাকাউন্ট স্থগিত হয়েছে, তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭