পানিসম্পদ খাল খনন কর্মসূচিতে দুর্নীতিতে জিরো টলারেন্স: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-১৫ ১৬:২৬
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না; সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বিরতির সময় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অর্থের কোনো অপচয় যেন না হয়, সে বিষয়ে সরকার সতর্ক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলায় দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে নদী ও খাল পুনঃখননের মাধ্যমে জলবণ্টন ও বন্যা নিয়ন্ত্রণের কাজ সুসংহত করার পরিকল্পনা রয়েছে।