প্রধানমন্ত্রী: শহীদ জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-২৭ ১৮:১৫
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে, যা প্রমাণ করে তিনি মুক্তিযুদ্ধে একটি অনিবার্য চরিত্র ছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীত নিয়ে পড়ে থাকলে আমাদের এক চোখ অন্ধ, আর অতীতকে সম্পূর্ণ ভুলে গেলে আমাদের দুচোখই অন্ধ।’ তিনি আরও উল্লেখ করেন, অতীতকে ঘিরে অতিরিক্ত চর্চা দেশের ভবিষ্যৎ অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাকে দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।