বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

পরিকল্পিত নগরায়ন ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদারের তাগিদ

পরিকল্পিত নগরায়ন ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদারের তাগিদ

পূর্বাচল ও এর আশপাশের এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন এবং অবৈধ আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।গত ৩১ অক্টোবর ২০২৬ বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে চারটি অবৈধ আবাসন প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে। প্রকল্পগুলো হলো:
১. ওয়েল কেয়ার হাউজিং ২. লন্ডন হাউজিং
৩. এলেস্ট টাউন ৪. আনন্দ হাউজিং
​সাধারণ ক্রেতা ও দেশের ক্ষতি: বিএলডিএ জানায়, যথাযথ অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই পূর্বাচল ও তার আশপাশে কিছু আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে জমি ক্রয়-বিক্রয়, প্লট বরাদ্দ এবং অপরিকল্পিত ভূমি উন্নয়নের কারণে সাধারণ ক্রেতারা মারাত্মক আর্থিক ও আইনি ঝুঁকির মধ্যে পড়ছেন। এর ফলে সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বৈধ ও নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলো আস্থার সংকটে পড়ার পাশাপাশি তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

​বিএলডিএর ৫ দফা দাবি: দেশের আবাসন খাতের শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজউক এবং প্রশাসনের কাছে ৫টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে বিএলডিএ:
১. ​আইনানুগ ব্যবস্থা: অনুমোদনহীন আবাসন প্রকল্পগুলো চিহ্নিত করে অবিলম্বে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা।
২. ​অভিযান পরিচালনা: অবৈধভাবে প্লট বিক্রয় ও বরাদ্দ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো।
৩. ​বিনিয়োগের সুরক্ষা: সাধারণ ক্রেতাদের স্বার্থ ও তাদের বিনিয়োগের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
৪. ​সুষ্ঠু পরিবেশ: অনুমোদিত ও নিয়ম মেনে পরিচালিত আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।
৫. ​সমন্বিত তদারকি: পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা।

​সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, আইন মেনে চলা আবাসন খাতের বিকাশ এবং অবৈধ কার্যক্রমের নিয়ন্ত্রণ উভয়ই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনস্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। একটি পরিকল্পিত, নিরাপদ এবং আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বিএলডিএ।

আরও

অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব

অন্যান্য

অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব

রাজধানীর বিভিন্ন এলাকায় একসময় জমজমাট ছিল অভিজাত ও মাঝারি শ্রেণির শপিং মলগুলো। কেনাকাটার জন্য এসব বিপণিবিতানে ক্রেতাদের ছ...

২০২৬-১১-০২ ১২:২৬

আইসিসিবিতে বারভিডা কার এক্সপো, গাড়ি দেখা ও কেনার সুযোগ

অন্যান্য

আইসিসিবিতে বারভিডা কার এক্সপো, গাড়ি দেখা ও কেনার সুযোগ

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন...

২০২৬-১১-০১ ১৫:০৫

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

অন্যান্য

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর অভিজাত শপিংমলগুলো। উৎসব কিংবা সাধারণ দিন—সব সময়ই ছিল কেনাকাটার ব্যস্ততা। তবে...

২০২৬-১১-০১ ১৩:১৭

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

অন্যান্য

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন

রাজধানীর কোলাহলমুখর পরিবেশ থেকে কিছুক্ষণের জন্য ভিন্ন এক আবহে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি ব...

২০২৬-১০-৩১ ১৮:২৪

মানবতার সেবায় একসঙ্গে চলার অঙ্গীকার শুভসংঘের তিন শতাধিক বন্ধুর

অন্যান্য

মানবতার সেবায় একসঙ্গে চলার অঙ্গীকার শুভসংঘের তিন শতাধিক বন্ধুর

মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বন্ধনে এক মিলনমেলায় পরিণত হয় বগুড়ার সান্তাহারের শখের পল্লী। রাজশাহী ও রংপুর বিভ...

২০২৬-১০-৩১ ১৭:১১

ট্রাক কিনলেই মিলছে বিনা মূল্যে স্কুটি

অন্যান্য

ট্রাক কিনলেই মিলছে বিনা মূল্যে স্কুটি

রাজধানীতে গাড়ি কেনাবেচার ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি...

২০২৬-১০-৩১ ১৭:০৫