সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

প্রথম দিনে শিষ্যদের কী বার্তা দিলেন নতুন কোচ ডুলি?

প্রথম দিনে শিষ্যদের কী বার্তা দিলেন নতুন কোচ ডুলি?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। আজ বিকেলে কিংস অ্যারেনায় জামাল ভূইয়ারা তার অধীনে প্রথম অনুশীলন করেন। কিংসের ১০ জন ফুটবলার যোগ না দেয়ায় ১৬ জন নিয়েই প্রথম সেশন হয় এই আমেরিকান কোচের।

অনুশীলন শুরু করার আগে ডুলি তার কোচিং স্টাফকে নিয়ে ফুটবলারদের সামনে রেখে কয়েক মিনিট বক্তব্য রাখেন। সেখানে তার কিছু দর্শন, নির্দেশনা ও অতীত অভিজ্ঞতার বর্ণনা দেন। দলীয় সূত্রে জানা গেছে, ডুলি ফুটবলারদের বলেছেন কোনো কিছু না বুঝলে সরাসরি বলতে। এক্ষেত্রে তিনি ফিলিপাইনের উদাহরণ টেনে বলেছেন, ফিলিপাইনের এক ফুটবলার তার নির্দেশনা বুঝতে না পারলেও বলেছিল বুঝেছে। পরবর্তীতে জিজ্ঞেস করার পর ভুল স্বীকার করেছে। বাংলাদেশে এ রকম পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা করেছেন।

অনুশীলন শুরুর আগে ফুটবলাররা নিজেদের মধ্যে পাসিং করে। যা বাংলাদেশে ‘চোর,’ চোর’ খেলা বলা হয়। মনোযোগ ও স্কিলের জন্য ডুলি এটা পছন্দ করেন। তবে তার পরামর্শ ৫/২ আকারে এটা খেলা। পাঁচ জনের বৃত্তের মধ্যে দুই জন ভেতরে থাকবে।

বাংলাদেশের ফুটবলারদের নিয়ে ইতোমধ্যে অনেক বিশ্লেষণও করেছেন ডুলি। তিনি দেখেছেন, অনেক ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের রানিং আন্তর্জাতিক মানের। এরপরও ম্যাচে ভুল বা ফলাফল কাঙ্খিত পর্যায়ে আসে না। ফুটবলারদের স্ট্যামিনা ঠিক থাকলেও সাইকোলজিক্যাল বিষয়ের উন্নতি ঘটাতে হবে বলে মনে করেন তিনি।

আগামীকাল ডুলির দ্বিতীয় সেশন। সেখানে বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। আগামীকাল কিংসের ফুটবলারদের ক্যাম্পের যোগ দেয়ার কথা সেটা অনুশীলনের আগেই না পরে টিম ম্যানেজম্যান্ট নিশ্চিত হতে পারেনি এখনো।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭