রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচটি কেবল দুই দেশের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, এটি নেইমার জুনিয়র এবং আর্লিং হালান্ডের ৬ বছর পুরোনো এক ব্যক্তিগত দ্বৈরথ ও মধুর প্রতিশোধের মঞ্চও! ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের এক নকআউট ম্যাচে দুই তারকার খোঁচাখুঁচি ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যেখানে শেষ হাসি হেসেছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের মার্চ মাসে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র লড়াইয়ে। প্রথম লেগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করে পিএসজির বিপক্ষে তাদের ২-১ ব্যবধানের জয় এনে দিয়েছিলেন তরুণ নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড।

ম্যাচ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডর্টমুন্ডের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন হালান্ড, যেখানে লেখা ছিল ‘প্যারিস’। ক্যাপশনে এক অনুসারীর মন্তব্যের জবাবে হালান্ড রসিকতা করে লিখে বসেন, ‘প্যারিস আমার শহর, তোমাদের নয়।’

প্যারিসের বুক চিরে এমন অহংকার ছড়ানো পোস্টটি মোটেও ভালোভাবে নেননি পিএসজির ফুটবলাররা, বিশেষ করে নেইমার। ড্রেসিংরুমে ক্ষোভের আগুন জমিয়ে রেখে তারা অপেক্ষা করতে থাকেন দ্বিতীয় লেগের জন্য।

ফিরতি লেগে জয় পায় পিএসজি। ওই ম্যাচে নেইমার গোল করে মাঠের মাঝেই হালান্ডের মেডিটেশন সিগনেচার পোজ নকল করে ট্রোল করেন। আর নেইমার নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘প্যারিস আমাদের শহর, তোমার নয়।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭