শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে

সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক দেশ রূপান্তর ও চ্যানেল এইট্টিন ঝালকাঠি রিপোর্টার মো. মঈনুল হক লিপুকে কুপিয়ে আহত ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী শান্ত শিকদারের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নওরিন কবির আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবার সকালে মামলার এজাহার ভুক্ত আসামি ০১.শান্তু শিকদার ০১.রিজন সিকদার,০৩ শাকিল সিকদার ০৪.সাকিব সিকদার,০৫.বাপ্পি সিকদার ও ০৫.মো.জনিসহ সকল আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মামলার বিবরণে জানা যায়,গত ০৩মে রাতে আগে স্থানীয় নির্মাণাধীন এক বাড়ি থেকে ১টন রড,৩০ বস্তা সিমেন্ট ও পানি তোলার একটি সাবমারসিবল মোটরসহ নির্মাণ সামগ্রী চুরি করে বিক্রি করে দেয় চোর চক্র মাদকাসক্ত শান্ত বাহিনীর সদস্যরা। পরে চোর চক্রের একজন সদস্য রাকিবকে আটক করে তার দেওয়া তথ্য মতে উপজেলা নৈকেঠি এলাকা থেকে চুরি যাওয়া মোটর ও পাইপসহ কিছু মালামাল উদ্ধার করে মালিকসহ স্থানীয়রা । 

এরপরে সাংবাদিক লিপুকে খবর দিলে তিনি এসে চোরের বক্তব্য শুনেন এবং চুরির সাথে কারা কারা জড়িত ছিল সেই তথ্য সাংবাদিককে জানায় চোর রাকিব।এরপরে রাকিবকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে রাকিবের দেওয়া তথ্য মতে চোর চক্রের অন্য সদস্যদের রাস্তায় দেখতে পেয়ে সেই বাড়ির মালিক চোরদের আটক করে সাংবাদিক লিপুকে ফোন করেন। 

পরে লিপু মোটরসাইকেল করে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. সাকিব সিকদারসহ আরও পাঁচ ছয় জন সন্ত্রাসী লিপুকে হত্যার উদ্দেশ্যে দেশীয় হারালো ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। 

এতে লিপুর ডান হাতের কনুইয়ের নিচে ও ঘাড়ের উপরে কোপ লেগে রক্তাক্ত জখম হন ।এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনে প্রচারের ফলে আলোচিত হয়। 

এই অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী । এছাড়া এরা একটি সন্ত্রাসী চক্রও গড়ে তুলে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন  ।

সাংবাদিক লিপুর আইনজীবী ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাড.আক্কাস সিকদার বলেন,আসামিরা সাময়িক জামিনে থাকলেও মেডিকেল রিপোর্টে ধারালো অস্ত্রের আঘাত ও চার্জশিটে ৩০৭ ও ৩২৪ ধারা বিদ্যমান থাকায় আসামির জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত আমাদের আবেদন আমলে নিয়ে প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫