শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

শচিনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

শচিনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মাত্র ১৫ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলে তিনি ভেঙে দিতে পারেন শচিন টেন্ডুলকারের দীর্ঘ ৩৭ বছরের পুরোনো রেকর্ড, হয়ে উঠতে পারেন ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করছে ভারতীয় দল। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন এই দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। সেই স্কোয়াডেই প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি আগেই আলোচনায় এসেছেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার হিসেবে। এখন শুধু একাদশে জায়গা পেলেই তার নাম লেখা হবে রেকর্ড বইয়ে।

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচিন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক হয়েছিল তার, আর একই বছর ওয়ানডেতে খেলেছিলেন ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার হলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

সব মিলিয়ে এখন সবার নজর বৈভব সূর্যবংশীর দিকে—তিনি কি সুযোগ পেলে নতুন ইতিহাস গড়তে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭