শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

সেই ১২০০ কোটি ডলার ফেরত চায় ইরান

সেই ১২০০ কোটি ডলার ফেরত চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সম্পদ মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে সমঝোতা স্মারকের ‘অনানুষ্ঠানিক’ একটি খসড়ার বরাত দেওয়া হয়েছে। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একই ধরনের একটি বিষয়কে হোয়াইট হাউস ‘বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানকে তার ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এসব সম্পদ কোনো বাধা ছাড়াই ইরানের পছন্দের গন্তব্যের ব্যাংকগুলোতে স্থানান্তর এবং খরচ করা যায়।

দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিস্তারিত বিবৃতির ঠিক এক দিন পর এই তথ্য সামনে এলো। তবে ট্রাম্পের দেওয়া বিবৃতির মূল বিষয়গুলোও একইভাবে ইরানি সূত্র খণ্ডন করেছে।

এর আগে শুক্রবার চুক্তির বিষয়ে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থের আদান-প্রদান হবে না।’ চলতি সপ্তাহের শুরুর দিকে একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাতার সফরকারী একটি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। ‘অবরুদ্ধ তহবিলের বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি সেখানে যান। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সমঝোতা স্মারকে বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

গতকাল শনিবার রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান ‘হরমুজ প্রণালি’ পরিচালনা বা নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে, যা যুদ্ধের শুরু থেকেই ইরান অবরোধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজার অস্থির হয়ে উঠেছে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান ‘অবাধ জাহাজ চলাচলের জন্য’ এই প্রণালিটি আবার খুলে দেবে। যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে, এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথের ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮