শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সেই নবদম্পতিকে কী উপহার দিলেন প্রধানমন্ত্রী

সেই নবদম্পতিকে কী উপহার দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় তাদের তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা বেশ মুগ্ধ হন। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনা প্রসঙ্গে আতিকুর রহমান রুমন জানান, বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। আমরা আমাদের অনুষ্ঠানের জন্য হল ভাড়া নিয়েছিলাম ৬টা পর্যন্ত। হল কর্তৃপক্ষ আমাদের জানায়নি যে— একটা বিয়ের প্রোগ্রাম আছে। হয়তো মনে করেছে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, এজন্য হয়তো কিছু বলতে পারেনি। এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, আমরা যখন জানতে পারি তখন প্রধানমন্ত্রীর কানে বিষয়টি অবহিত করা হয়।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জানার পর মন্ত্রীদের বক্তব্য রেখে প্রশ্ন উত্তর পর্ব বাতিল করে দেন। নাহলে আরও দেড় ঘণ্টা সময়ে লাগতো। এটা হওয়ার পরে উনি তাড়াহুড়া করে যখন নামছিলেন অনুষ্ঠান শেষ করে, সেখানে এস্কেলেটরের কাছে নববধু দাড়িয়ে ছিল। প্রধানমন্ত্রী তাকে দেখে এগিয়ে গেলেন এবং দুঃখ প্রকাশ করেন।”

আতিকুর রহমান রুমন জানান, একটু দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেলো’। এটা আবার অনলাইনের প্রচার হওয়ার পরে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর আজ উনি আমাকে বলেছে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম আর সেটাই দিতে এসেছি।

অতিরিক্ত প্রেস সচিব জানান, উপহার প্রধানমন্ত্রী নিজে পছন্দ করে দিয়েছেন।

তিনি বলেন, “গিফটটা যখন কেনা হয় তখন কয়েক ধরনের ডিনার সেট দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী যেটা পছন্দ করে দিয়েছেন সেটাই আমরা নিয়ে এসেছি এবং তিনি সুন্দর করে র‍্যাপিং করে দিতে বলেছেন।” উপহার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দুইজনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫