শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬ পাস

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬ পাস

‘গুমের ঘটনা হবে মানবতাবিরোধী অপরাধ’—এমন সংজ্ঞা রেখে, সংসদে পাস হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬। এর মধ্য দিয়ে, ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশ্বস্ত হলো।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে আইনমন্ত্রী সংসদে তুললে, বিলটি কণ্ঠভোটে পাস হয়। এ দিন অধিবেশনের প্রথম পর্বে আরও ৮টি বিল পাস হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটি ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি রহিত করে হেফাজত করা এবং ১৬টি পরে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়।

মঙ্গলবার সংসদ অধিবেশনের প্রথম পর্বে ৯টি অধ্যাদেশ বিল আকারে তোলেন মন্ত্রীরা। প্রথমে বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬ তোলা হলে, তা সর্বসম্মতভাবে পাস হয়।

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান চারটি বিল পাসের প্রস্তাব করেন। এগুলো হলো—‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন বিল-২০২৬, সিভিল কোর্টস সংশোধন বিল- ২০২৬, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল-২০২৬ এবং রেজিস্ট্রেশন সংশোধন বিল, ২০২৬। প্রতিটি বিলই কণ্ঠভোটে পাস হয়।

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধন বিলটি পাস হওয়ায় এখন থেকে গুমের বিচার করতে পারবে ট্রাইব্যুনাল।

আজ সংসদ অধিবেশনের প্রথম পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল-২০২৬, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল-২০২৬ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল-২০২৬ কণ্ঠভোটে সর্বসমম্মতিক্রমে পাস হয়।

আজ মঙ্গলবার পাস হওয়া প্রতিটি বিলই শেষ পর্যন্ত দফাওয়ারি কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে জাতীয় সংসদে সোমবার ৭টি এবং রোববার ২টি বিল পাস হয়।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫