শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

আরেকবার বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন ভেঙে চুরমার হলো ইতালির। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা দারুণ ছিল ইতালির। প্রথমার্ধের ১৫ মিনিটে ফরোয়ার্ড ময়েস কিনের গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। গোলটি তাদের দীর্ঘ ১২ বছরের বিশ্বকাপ খরা কাটানোর আশা আরও জোরালো করে তোলে।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষদিকে। ৪২ মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি। এরপর থেকেই ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে বসনিয়া।

দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়ায় স্বাগতিকরা। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা একের পর এক সেভ করে দলকে টিকিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। ৮২ মিনিটে এডিন জেকোদের আক্রমণ থেকে সমতা ফেরায় বসনিয়া।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত নির্ধারণের দায়িত্ব পড়ে টাইব্রেকারের ওপর।

টাইব্রেকারে শুরু থেকেই এগিয়ে যায় বসনিয়া। তাদের প্রথম শট থেকে গোল করেন বেঞ্জামিন তাহিরোভিচ, অন্যদিকে ইতালির হয়ে পিও এস্পোসিতো মিস করেন। পরবর্তীতেও ছন্দে ফিরতে পারেনি ইতালি। ব্রায়ান ক্রিস্টান্তের মিসে আরও পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে টাইব্রেকার জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বসনিয়া ও হার্জেগোভিনা।

ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে অনুপস্থিত থাকতে হচ্ছে ইতালিকে—যা দেশটির ফুটবল ইতিহাসে বড় এক হতাশার অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭