সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘টাইগারদের পেস বোলিংয়ে উন্নতি ক্রিকেটের জন্যই ইতিবাচক’

‘টাইগারদের পেস বোলিংয়ে উন্নতি ক্রিকেটের জন্যই ইতিবাচক’

ঢাকায় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেসারদের বিপক্ষে বেশ ভুগেছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ২-১ ব্যবধানে হারা সিরিজে অসি ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাহিদ রানা, তাসকিন আহমেদরা। আগামীকাল (বুধবার) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আজ সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক মিচেল মার্শ বলে গেলেন, সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস আক্রমণে যে উন্নতি হয়েছে, তা ক্রিকেটের জন্য ইতিবাচক।

বাংলাদেশের ফাস্ট বোলারদের অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি সত্যিই রোমাঞ্চকর যে তাদের দলে কিছু গতিময় ফাস্ট বোলার এসেছে। আমরা ২০২১ সালের তুলনায় এবার ভিন্ন কন্ডিশন দেখেছি। আমি মনে করি এটা ক্রিকেটের জন্য দারুণ। আমরা ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দিকেও তাকিয়ে আছি। এটি তাদের জন্য একটি রোমাঞ্চকর সম্ভাবনা এবং এই ফরম্যাটে তাদের বিপক্ষে খেলাটাও আমরা উপভোগ করব।’

এর পাশাপাশি তিনি বাংলাদেশ দলকে একটি ভারসাম্যপূর্ণ দল হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘তারা একটি খুব ভালো ভারসাম্যপূর্ণ দল। তারা সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে এবং এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, যেটার জন্য আমরা প্রস্তুত থাকব।’

টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক পরিবর্তন এবং বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘আমরা দেখছি, বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের চিত্র অনেক বদলে গেছে। বিশেষ করে আমাদের কিছু তরুণ খেলোয়াড়, এমনকি অভিজ্ঞরাও বিভিন্ন টুর্নামেন্টে খেলে দারুণ উপকৃত হচ্ছে। এটা তাদের উন্নতির জন্য যেমন ভালো, তেমনি অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও নিজেদের খেলা আরও উন্নত করার সুযোগ তৈরি করছে। তারা বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পাচ্ছে। তাই আপনি আশা করেন, এসব অভিজ্ঞতা পরে বাংলাদেশে এসে খেলতে তাদের সাহায্য করবে।’


 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭