শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং বর্তমান অবস্থান বহাল রয়েছে।

শুক্রবার (১৫ মে) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরে ছিলেন।

সফরে দুই দেশের মধ্যে ইরান যুদ্ধ, বাণিজ্য বিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়।

আলোচনার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে “চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়” হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, বিষয়টি সঠিকভাবে সামাল দিতে ব্যর্থ হলে দুই দেশ “সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি সংঘর্ষেও যেতে পারে।”

এর জবাবে মার্কো রুবিও বলেন, “তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে। আমরা জানি চীনের অবস্থান কী, এবং তারাও জানে আমাদের অবস্থান কী।”

চীন যদি সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ান দখলের চেষ্টা করে, সে বিষয়ে রুবিও বলেন, “এটা হবে একটি ভয়াবহ ভুল। বলপ্রয়োগ করে কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, এমন পদক্ষেপের প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বকে ভোগ করতে হবে।

তবে রুবিও স্বীকার করেন, চীন শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করতে চায়। তার ভাষায়, বেইজিং “আদর্শ পরিস্থিতিতে ভোট বা গণভোটের মাধ্যমে স্বেচ্ছায় পুনর্মিলন” প্রত্যাশা করে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের “স্ট্র্যাটেজিক অ্যামবিগুইটি” বা কৌশলগত অস্পষ্টতার নীতির কথাও উল্লেখ করেন। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানায় না যে, সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে কি না।

তাইওয়ানে অস্ত্র বিক্রির প্রসঙ্গে রুবিও বলেন, এটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-চীন আলোচনার প্রধান বিষয় ছিল না। ভবিষ্যতে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত অনেকাংশে মার্কিন কংগ্রেসের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

চীন তাইওয়ানকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। যদিও যুক্তরাষ্ট্র “এক চীন নীতি” স্বীকার করে, তবুও তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটনের প্রশাসন।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮