শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

মিশন ছিল বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপা জয় করা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে উল্টো এক ট্র্যাজিক হেক্সার বৃত্ত পূরণ হলো ব্রাজিলের। এই নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ফুটবলের সফলতম এই দেশটি। সেই ২০০২ সালে এশিয়ার মাটিতে রোনালদো-রিভালদোদের হাত ধরে সর্বশেষ সোনালী ট্রফিতে চুমু খেয়েছিল সেলেসাওরা। এরপর দীর্ঘ ২৪টি বছর কেটে গেলেও বিশ্বকাপের ট্রফি আর ব্রাজিলে ফেরানো সম্ভব হয়নি।

চলমান ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াই। কিন্তু মাঠের খেলায় ভাগ্য ও পারফরম্যান্স কোনোটিই পক্ষে ছিল না। প্রথমার্ধে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসের ধাক্কা এবং দ্বিতীয়ার্ধে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোল  ব্রাজিলকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

ম্যাচের একদম শেষ মুহূর্তে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও তা কেবল সান্ত্বনার তালিকাই ভারী করেছে, ব্রাজিলের বিদায় আটকাতে পারেনি।

২০০২ সালের পর থেকে প্রতিবারই ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছে ব্রাজিল। কিন্তু ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ এবং এবার ২০২৬- পাঁচবারই কোয়ার্টার ফাইনাল বা তার আগেই থামতে হয়েছে তাদের। আর ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালের সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন তো রয়েছেই। সোনালী ট্রফি জয়ের মিশন নিয়ে এসে প্রতিবারই এভাবে খালি হাতে ফিরতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠের মধ্যেই নেইমারসহ ব্রাজিলের ফুটবলারদের অশ্রুসিক্ত চোখ যেন কোটি সমর্থকের সেই ২৪ বছরের কান্নারই প্রতিচ্ছবি। ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির খোঁজে আসা সেলেসাওদের এখন আরও চার বছর অপেক্ষা করতে হবে, আর ফুটবল ইতিহাসের পাতায় যুক্ত হলো টানা ছয়টি বিশ্বকাপে ব্রাজিলের ট্রফিহীন থাকার এক অনাকাঙ্ক্ষিত দীর্ঘ খরা।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭