বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

টেলিভিশন ও অনলাইনে নেই বেতন কাঠামো, নীতিমালা চান সাংবাদিকরা

টেলিভিশন ও অনলাইনে নেই বেতন কাঠামো, নীতিমালা চান সাংবাদিকরা

বাংলাদেশে দৈনিক পত্রিকার জন্য রয়েছে নির্দিষ্ট নীতিমালা, ওয়েজ বোর্ড এবং মালিকদের সংগঠন। সাংবাদিক ও কর্মচারীদের বেতন, ভাতা, ছুটি, নিয়োগ এবং চাকরিচ্যুতির ক্ষেত্রেও রয়েছে সুস্পষ্ট বিধান। কিন্তু টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও রেডিও খাতে এখনো সেই ধরনের সমন্বিত নীতিমালা গড়ে ওঠেনি। ফলে এই খাতে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক ও কর্মচারী কাজ করছেন অনিশ্চয়তার মধ্যে।

দেশে সংবাদমাধ্যমের ধরন গত এক দশকে দ্রুত বদলে গেছে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে আর সংবাদপত্র হাতে নেওয়ার অপেক্ষা করেন না; বরং মোবাইল ফোনে অনলাইন পোর্টাল খুলে খবর পড়েন বা টেলিভিশনের লাইভ আপডেট দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমেও ছড়িয়ে পড়ে খবর।

কিন্তু যে খাতগুলো এখন মানুষের প্রধান তথ্যের উৎস হয়ে উঠেছে, সেই টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নেই বেতন কাঠামো, নির্ধারিত ছুটি বা চাকরির নিরাপত্তা নিশ্চিত করার কোনো স্পষ্ট নীতিমালা।

দৈনিক পত্রিকা খাতে কর্মরত সাংবাদিকদের জন্য রয়েছে ওয়েজ বোর্ড। এর মাধ্যমে বেতন কাঠামো নির্ধারণ করা হয়। পাশাপাশি চাকরি থেকে বাদ পড়লে নির্দিষ্ট সময়ের বেতন বা ক্ষতিপূরণ পাওয়ার বিধানও আছে। ফলে পত্রিকায় কর্মরতদের একটি ন্যূনতম নিরাপত্তা থাকে।

অন্যদিকে টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে এমন কোনো কাঠামো নেই। অনেক ক্ষেত্রে বেতন, ছুটি কিংবা চাকরির স্থায়িত্ব পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্তের ওপর।

পত্রিকা মালিকদের সংগঠন হিসেবে রয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন হিসেবে রয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। তবে টেলিভিশন খাতে সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো বা কর্মপরিবেশের বিষয়ে এখনো কোনো সমন্বিত নীতিমালা প্রণয়ন হয়নি।

অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা দেখা যায়। কিছু অনলাইন সংবাদমাধ্যম নিবন্ধিত হলেও অসংখ্য ভুঁইফোঁড় অনলাইন গড়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এসব অনলাইনের অনেকগুলোর কার্যক্রমের ওপর কার্যকর নিয়ন্ত্রণও নেই।

তথ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে সীমিতসংখ্যক আইপি টিভি অনুমোদন পেয়েছে এবং কিছু অনলাইন সংবাদমাধ্যম নিবন্ধন পেয়েছে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এখনো কোনো সমন্বিত নীতিমালা গড়ে ওঠেনি।

ফলে এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কর্মরত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের একটি অংশ সরকারের কাছে টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণ, নিয়োগ ও ছুটির নীতিমালা তৈরি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

পাশাপাশি সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকেও সহায়তার আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল যুগে টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম মানুষের কাছে তথ্য পৌঁছানোর প্রধান মাধ্যম হয়ে উঠছে। তাই এই খাতে শৃঙ্খলা, জবাবদিহি এবং ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।

আরও

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

অন্যান্য

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেন...

২০২৬-০৮-৩১ ১৪:৪৮

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

অন্যান্য

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩০ ২২:১০

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

অন্যান্য

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২১:৪০

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

অন্যান্য

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিং মিশরের জিয়াদ ইব্রাহিম এবং বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিং শ্...

২০২৬-০৮-২৮ ২১:১২

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

অন্যান্য

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ২১:০৭

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

অন্যান্য

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতু...

২০২৬-০৮-২৭ ১২:৫৫