শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনটি দেশের ভ্রমণকারীদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘উইকায়া’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডি আর কঙ্গো), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো ভ্রমণকারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝুঁকি এড়াতে সৌদি কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভ্রমণকারী যদি সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে ওই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তাদের জন্যও সব ধরনের প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে।

একই সাথে আফ্রিকার আরও চারটি দেশ— রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো (কঙ্গো-ব্রাজাভিল) থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশ থেকে আসা ভ্রমণকারীদের সৌদি সীমান্তে কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষ রোগ পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষ উইকায়া আশ্বস্ত করে জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে কোনো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। মূলত দেশের জননিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতেই এই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে প্রথম ডি আর কঙ্গোতে এই ইবোলা ভাইরাসটি শনাক্ত হয়েছিল। অত্যন্ত সংক্রামক এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ এবং এ পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসের থাবায় প্রায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮