সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ, কমবে ৩০-৪০ মিনিটের যাতায়াত সময়

উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ, কমবে ৩০-৪০ মিনিটের যাতায়াত সময়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটি নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ব্রিজটি চালু হওয়ায় রামপুরা খালের দুই পাড়ের ঘনবসতিপূর্ণ আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা করছে সিটি করপোরেশন। আগে খালের এক পাড় থেকে অন্য পাড়ে যেতে দীর্ঘ পথ ঘুরতে হতো। এখন পথচারীরা সরাসরি খাল পার হতে পারবেন। এতে প্রতিদিনের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আফতাবনগর ও বনশ্রীবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ সংযোগ স্থাপন নগর উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।

তিনি বলেন, ‘আফতাবনগর এবং বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সংযোগ স্থাপন। এই ব্রিজ নির্মাণের ফলে এখন থেকে নাগরিকদের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় বাঁচবে, যা নগরবাসীর জন্য অত্যন্ত মূল্যবান। আমরা নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ও জনদুর্ভোগ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভবিষ্যৎ নগর পরিকল্পনার কথা তুলে ধরে প্রশাসক জানান, শুধু পথচারীদের পারাপারের জন্যই উন্নয়ন সীমাবদ্ধ থাকছে না। রামপুরা খালের ওপর আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে।

মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজটের চাপ বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, তখন নির্মিত ও প্রস্তাবিত এসব ব্রিজ বিকল্প বা বাইপাস রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে রামপুরা-বাড্ডা এলাকার প্রধান সড়কগুলোর ওপর যানজটের চাপ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি পরিচালনায় সংযোগ ব্রিজটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেনসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সোসাইটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও

প্রযুক্তি ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন: চালু হলো বসুন্ধরা সুপার গলফ

অন্যান্য

প্রযুক্তি ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন: চালু হলো বসুন্ধরা সুপার গলফ

জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতায় চালু হয়েছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা সুপার গলফে...

২০২৬-০৯-২৫ ১৬:৪৯

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

অন্যান্য

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ২২ জনকে স্থায়ী বিচ...

২০২৬-০৯-২৫ ১৫:০৫

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

অন্যান্য

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করেছে দলে আর তাদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৯-২৫ ১৫:০১

বাঁশ দিয়ে সেতুর কাজ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অন্যান্য

বাঁশ দিয়ে সেতুর কাজ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিং তৈরিতে অনিয়ম এবং নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে...

২০২৬-০৯-২৫ ১৪:৫৬

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

অন্যান্য

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর...

২০২৬-০৯-২৪ ১৬:৫৯

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

অন্যান্য

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

​গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি জন প্রশাসনের সেবা প্রক্রিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন...

২০২৬-০৯-২৪ ১৩:৩৬