সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের একাদশে ২ বদল

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের একাদশে ২ বদল

সাফ নারী ফুটবলের গ্রুপ পর্বের বিগ ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের গোয়ায় মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। হাইভোল্টেজ এই লড়াইয়ের জন্য বাংলাদেশের শুরুর একাদশে দুটি বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে ডিফেন্সের দুর্বলতা এবং গোল হজমের দায় মাথায় নিয়ে প্রথমবারের মতো শুরুর একাদশ থেকে ছিটকে গেছেন সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার। তার জায়গায় রক্ষণভাগ সামলানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ সুরমা জান্নাতকে।

অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন নির্ভরযোগ্য মিডফিল্ডার মনিকা চাকমা। তার অন্তর্ভক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন উমেলাহ মারমা। তবে দলের অন্যতম বড় তারকা শিউলি আজিমকে আজও শুরুর একাদশের বাইরেই বেঞ্চে রেখেছেন কোচ বাটলার।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মিলি আক্তার (গোলরক্ষক), মারিয়া মান্দা (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭