রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা

ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা

গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর জটিলতায় আটকে গেছে। ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)। তবে এর পেছনে কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)। চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।

অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। 

তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

বিনোদন

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

শ্রোতারা যেন আবার অতীতেই ফিরে যেতে চাইছেন! বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক ডেটা ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর ২০২৬ সালের...

২০২৬-০৭-১৯ ১৮:২৫

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫