শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির জাতীয় সংসদের সভাপতির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১হাজার ৪৩০ জনে। এছাড়া এই বিপর্যয়কর ঘটনায় অন্তত ৩ হাজার ২৩৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানিয়েছে, গত বুধবারের এই বিধ্বংসী ভূমিকম্পে দেশের প্রায় ৬৭.৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আইওএম-এর পূর্বাভাস অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এই বিশাল জনসংখ্যার মধ্যে কেবল রাজধানী কারাকাসেরই প্রায় ২০ লাখ মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রক্রিয়া এখনও চলমান থাকায় মানবিক সংকটের এই ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণ উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় শহর কাতিয়া লা মার-এর প্রায় ৩১.৫ শতাং ভবন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ বলেন, একটি দুর্যোগের পরের প্রথম কয়েক ঘণ্টা এবং দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী সবকিছুকে রূপ দেয়।

বিপর্যয় মোকাবিলায় আইওএম দ্রুতগতিতে তাদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রসারিত করছে। কারাকাসে আগে থেকে মজুত রাখা জরুরি ত্রাণ সামগ্রী ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ শুরু হয়েছে। জরুরি আশ্রয়, অত্যাবশ্যকীয় সামগ্রী এবং সুরক্ষা নিশ্চিত করতে তারা ভেনেজুয়েলা সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ নিরাপত্তার খোঁজে চলায় দেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যাপক আকারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে। আগামী কঠিন দিন ও মাসগুলোতে ভেনিজুয়েলার জনগণের পাশে দাঁড়াতে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮