বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ভিসা-নীতিতে ৬ পরিবর্তন আনল আমিরাত

ভিসা-নীতিতে ৬ পরিবর্তন আনল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালে ভিসা ও আবাসন-সংক্রান্ত নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। পর্যটক, বিদেশি বাসিন্দা, চিকিৎসা নিতে আসা রোগী এবং সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য নতুন এসব নিয়ম কার্যকর করা হয়েছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে এসব পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

১. অন-অ্যারাইভাল ভিসার পরিধি বাড়ানো
আগে এই সুবিধা মূলত নির্দিষ্ট ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসার আওতায় আবেদন করতে পারবেন। পাশাপাশি যোগ্য আবাসিক দেশের তালিকায় সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাকেও যুক্ত করা হয়েছে।

২. ৪৮ ঘণ্টায় দুবাই ট্যুরিস্ট ভিসা
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।

৩. সম্পত্তিভিত্তিক রেসিডেন্সি ভিসার নতুন নিয়ম
দুই বছরের সম্পত্তিভিত্তিক রেসিডেন্সি ভিসার শর্তও সংশোধন করা হয়েছে। একক মালিকানার ক্ষেত্রে আগের ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহামের সম্পত্তির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একমাত্র মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর নামে কমপক্ষে ৪ লাখ দিরহামের অংশীদারিত্ব থাকতে হবে।

৪. অতিরিক্ত অবস্থানের জরিমানায় সাময়িক ছাড়
আঞ্চলিক আকাশপথ বন্ধ ও ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব বিদেশি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে আইসিপি। যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করতে বা দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

৫. স্মার্ট মেডিকেল ভিসা চালু
চিকিৎসা নিতে আসা বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর ঘোষণা দিয়েছে দুবাই। নতুন ব্যবস্থায় ভিসা, স্বাস্থ্যসেবা ও ফলো-আপ সেবাকে একীভূত করে চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৬. তিন দেশের নাগরিকদের নতুন ভিসা স্থগিত
ইবোলা সংক্রমণ ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ৬ জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত স্বাস্থ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে বাড়ানো হতে পারে।

নতুন এসব পদক্ষেপের মাধ্যমে ভ্রমণ, বিনিয়োগ, চিকিৎসা ও আবাসন-সংক্রান্ত সেবাকে আরও কার্যকর করার পাশাপাশি জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে চায় সংযুক্ত আরব আমিরাত।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮