শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামের মাঠে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে সিটি। ফলে শিরোপা দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে গেছে আর্সেনাল।

ম্যাচের আগে গার্দিওলা বলেছিলেন, ওয়েস্ট হ্যামের মাঠে জয় না পেলে তাদের শিরোপার আশা কার্যত শেষ হয়ে যাবে। সেই শঙ্কাই সত্যি হয়েছে। কারণ একই দিনে নিজেদের ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়েছে আর্সেনাল।

এখন ৩১ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১। যদিও আর্সেনাল একটি ম্যাচ বেশি খেলেছে, তবু মৌসুম শেষ হতে আট ম্যাচ বাকি থাকতে শীর্ষ দুই দলের ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্টে।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল ম্যানসিটির দখলে। প্রথম ১০ মিনিটেই ৯০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে খেলেছে তারা। কিন্তু আধিপত্য থাকলেও গোলমুখে কার্যকর হতে পারছিল না দলটি।

৩১তম মিনিটে শেষ পর্যন্ত এগিয়ে যায় সিটি। আন্তোয়ান সেমেনিয়ো ও ওমর মারমুশের সমন্বয়ে বল পেয়ে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন। সেটি শেষ পর্যন্ত গোলরক্ষক ম্যাডস হারমানসেনের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। মাত্র চার মিনিট পরেই সমতা ফেরায় ওয়েস্ট হ্যাম। জ্যারড বাওয়েনের কর্নার থেকে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা বল পাঞ্চ করতে ব্যর্থ হলে সহজ হেডে গোল করেন কোন্সতান্তিনোস মাভারোপানোস।

বিরতির আগে ও পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি সিটি। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে রায়ান শেরকি ও জেরেমি ডকুকে নামিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি গার্দিওলার দল।

শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ সমতায় শেষ হয়। এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি, আর এক পয়েন্ট পেয়ে দীর্ঘদিন পর অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম।

 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭