শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ইয়ামালের চোটের রাতে বার্সার জয়

ইয়ামালের চোটের রাতে বার্সার জয়

স্প্যানিশ লা-লিগার শিরোপা ধরে রাখার পথে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের ব্যবধান ৯ পয়েন্টে নিয়ে গেছে হানসি ফ্লিকের দল। তবে এই আনন্দ ম্লান হয়ে গেছে দলের তরুণ তারকা লামিনে ইয়ামালের হ্যামস্ট্রিং চোটের কারণে।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৪০ মিনিটে ডি-বক্সের ভেতরে ইয়ামালকে ফাউল করেন সেল্টা ভিগোর ইয়োয়েল লাগো। পেনাল্টি থেকে সফল স্পট কিকে বার্সাকে লিড এনে দেন ১৮ বছর বয়সী ইয়ামাল। কিন্তু গোল উদযাপনের বদলে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করায় তাৎক্ষণিকভাবে বেঞ্চের দিকে সংকেত দেন। চিকিৎসকদের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইয়মাল।

ইয়ামালের এই চোট বার্সেলোনা এবং স্পেন- উভয় দলের জন্যই দুশ্চিন্তার কারণ। আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। এছাড়া জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন স্পেন কোচও। চলতি মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন এই তারকা ফুটবলার।

ম্যাচ শেষে সতীর্থ পেদ্রি সংবাদমাধ্যমে জানান, ‘আশা করি ওর চোট গুরুতর নয় এবং দ্রুতই ফিরবে। আগামীকাল পরীক্ষা করা হবে, তখন বিস্তারিত জানা যাবে। সে তরুণ, আশা করি খুব দ্রুত সেরে উঠবে।’

লিগে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। এই জয়ে শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ থেকে বেশ খানিকটা এগিয়ে গেল বার্সেলোনা। ৩২ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে বার্সেলোনা্ সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর তিনে রয়েছে ভিয়ারিয়াল।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭