সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

যে কারণে ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে না তানজিদ তামিমের

যে কারণে ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে না তানজিদ তামিমের

তাকে প্রথমবার টেস্ট দলে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? জাগো নিউজের সঙ্গে গত সপ্তাহে একান্ত আলাপে সে ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, তিনি তানজিদ তামিমের মতো অ্যাটাকিং ব্যাটার পছন্দ করেন। এবং টেস্টে নিজেদের বলয় থেকে বেরিয়ে একটু আক্রমণাত্মক মেজাজে খেলতে গেলে তানজিদ তামিমের মতো মারকুটে ওপেনারই প্রয়োজন।

প্রধান নির্বাচকের এ ব্যাখ্যা শুনে অনেকেই হয়তো ভাবছেন, তবে কি বাঁহাতি ও ড্যাশিং তানজিদ তামিমই বাংলাদেশের ওপেনিং ‘অপশন’? এ হাত খুলে খেলতে পছন্দ করা উইলোবাজকেই কি তাহলে পাকিস্তানের সাথে ঢাকার মিরপুরে প্রথম টেস্টে ওপেন করতে দেখা যাবে?

এ কৌতূহলী প্রশ্নের জবাব সরাসরি দেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ কথা বলেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে মিডিয়ার সামনে অনেকটা সময় ধরে কথা বললেও প্রথম টেস্টের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে কোনো আভাসই দেননি টাইগার হেড কোচ।

আগামীকাল বৃহস্পতিবার প্রথম টেস্টের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হয়তো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বলতে আসবেন। তিনি কী বলেন, সেটাই দেখার। তবে সম্ভবত ঢাকা টেস্টের একাদশে তানজিদ তামিমকে খেলানোর বিষয়ে টাইগার ক্যাপ্টেনও কিছু বলবেন না।

কারণ ধরেই নেওয়া হচ্ছে, ঢাকা টেস্টের পরিকল্পনায় নেই তানজিদ তামিম। তা যে নেই, তাকে পাকিস্তানের সাথে প্রথম টেস্টে খেলানোর কোনো পরিকল্পনাই যে নেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের, তার একটি বড় প্রমাণ কিন্তু আছে।

অনেকেরই হয়তো চোখ এড়িয়ে গেছে। একটি ‘ক্লু’ আছে, যা ধরেই আগানো যায়—তানজিদ তামিম কি প্রথম টেস্ট দলে থাকবেন, কি থাকবেন না!

কি সেই ‘ক্লু’? তা হলো গত ৪ মে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু সেই লিগের প্রথম ম্যাচে টেস্ট দলের কোনো ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি।

মোহামেডানের মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আবাহনীর নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ আর শরিফুল ইসলাম—কেউ খেলার অনুমতি পাননি। তাদের ছাড়াই ক্লাবগুলোকে প্রথম ম্যাচ খেলতে হয়েছে। কিন্তু প্রাইম ব্যাংকের হয়ে তানজিদ তামিম ঠিক খেলেছেন। ১০০+ স্ট্রাইক রেটে ঝড়ের বেগে ৪৪ রানের একটি ইনিংস উপহারও দিয়েছেন।

টেস্ট দলে থাকা কেউ ক্লাব ক্রিকেটে প্রথম ম্যাচ খেলার অনুমতি পাননি। শুধু প্রাইম ব্যাংকের হয়ে তানজিদ তামিমকে খেলার সুযোগ দেওয়া হলো কেন?

খোঁজ নিয়ে জানা গেছে, যেহেতু তানজিদ তামিমকে মিরপুর টেস্টে খেলানো হবে না—ওই টেস্টের সম্ভাব্য লক্ষ্য, পরিকল্পনা, কম্বিনেশনের কোথাও তামিম নেই, তাই তাকে প্রিমিয়ার লিগ খেলার অনুমতি দেওয়া হয়েছে।

মানে, স্কোয়াডে থাকলেও তানজিদ তামিম ঢাকা টেস্টের অপশন নন। তাকে বাইরে রেখেই পরিকল্পনা আঁটা হয়েছে।

এখন তানজিদ তামিমকে সিলেটে দ্বিতীয় টেস্টে নেওয়া হবে কিনা, সেই টেস্টের প্ল্যানিংয়ে তিনি আছেন কিনা—সেটাও নিশ্চিত নয়। তা জানতে অপেক্ষায় থাকতেই হবে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭