শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

যুদ্ধে বদলে গেল বাংলাদেশের ভেন্যু ও টুর্নামেন্টের সময়

যুদ্ধে বদলে গেল বাংলাদেশের ভেন্যু ও টুর্নামেন্টের সময়

আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু ইরান-আমেরিকা যুদ্ধে মধ্যপ্রাচ্য অশান্ত। ওমানও হামলার শিকার হয়েছে। তাই এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নিয়েছে।

ভেন্যুর পাশাপাশি টুর্নামেন্টের সময়ও পিছিয়েছে। ২৮ মার্চের পরিবর্তে এখন খেলা শুরু হবে ২ এপ্রিল। টুর্নামেন্ট পেছানোয় বাংলাদেশের যাত্রা ২৫ মার্চের পরিবর্তে এখন ৩১ মার্চ। ভেন্যু ও সময় পরিবর্তন হলেও অংশগ্রহণকারী দল ৯টিই রয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ৯ দলের মধ্যে শীর্ষ ৪ দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। 

বাংলাদেশ জাতীয় দলের কোচ আশিকুজ্জামান বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে ভালোভাবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্টে যাব৷’ 

জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াড কয়েক দফা কমে এখন ২৬ জনের। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ গতকাল ক্যাম্প ত্যাগ করেছেন। হকি সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, সবুজের সংস্থা তাকে ক্যাম্প থেকে ফিরিয়ে নিয়েছে তার ব্যক্তিগত একটি বিষয়ে শৃঙ্খলা সম্পর্কিত হওয়ায়। হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের। ফেডারেশনের সিলেকশন প্যানেল ও কোচিং স্টাফরা মিলে দল সংক্ষিপ্ত করবেন। 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭