রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

test 3

যুক্তরাজ্যে ১৯৭টি রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা: ঝুঁকিতে ৩৮০০ কর্মীর চাকরি

যুক্তরাজ্যে ১৯৭টি রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা: ঝুঁকিতে ৩৮০০ কর্মীর চাকরি

যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ আতিথেয়তা (হসপিটালিটি) পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইটব্রেড তাদের ব্যবসায়িক মডেলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। খরচ বৃদ্ধি এবং মুনাফা হ্রাসের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি তাদের মালিকানাধীন ১৯৭টি নামি-দামি রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষের মতে, বর্তমানে হসপিটালিটি খাতে ব্যয় জ্যামিতিক হারে বাড়ছে। বিশেষ করে ন্যাশনাল ইনস্যুরেন্সের ব্যয় বৃদ্ধি, উচ্চ ব্যবসায়িক রেট, বিদ্যুৎ বিল এবং খাদ্যদ্রব্যের চড়া মূল্যের কারণে রেস্টুরেন্ট পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। ক্রমাগত লোকসান এড়াতে কোম্পানিটি এখন তাদের মূল ফোকাস রেস্টুরেন্ট থেকে সরিয়ে হোটেল ব্যবসায় নিবদ্ধ করতে চাচ্ছে।

এই আকস্মিক সিদ্ধান্তের ফলে হোয়াইটব্রেডে কর্মরত প্রায় ৩,৮০০ কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে অনেক কর্মীকে বিকল্প কর্মসংস্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

রেস্টুরেন্টগুলো বন্ধ করে সেই স্থানে তাদের জনপ্রিয় হোটেল চেইন ‘প্রিমিয়ার ইন’ (Premier Inn)-এর কক্ষ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশা, আবাসন সুবিধা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক মুনাফা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাজ্যের হসপিটালিটি খাতের জন্য একটি বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার প্রভাব যুক্তরাজ্যের বাজারেও পড়তে শুরু করেছে। একদিকে বেকারত্বের ঝুঁকি এবং অন্যদিকে বড় বড় চেইন শপের ব্যবসায়িক রূপান্তর—সব মিলিয়ে দেশটির অর্থনৈতিক সেক্টর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

test 3

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

test 3

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

test 3

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

test 3

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

test 3

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

test 3

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭