বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি অফিসিয়াল সফর এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন। এ বিষয়ে দুদককেও অবহিত করা হয়েছে।

গণমাধ্যম থেকে জানতে চাওয়া হলে ইয়াহিয়া মির্জা বলেন, মাসরুর আরেফিন দেশে ফিরবেন না কেন।

অন্যদিকে, রোববারের আগেই দুদক তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

দুদকের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা।

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দায়ের করা মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) হিসেবে নথিভুক্ত রয়েছে।

আরও

সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

অন্যান্য

সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা...

২০২৬-১১-২৪ ২০:৪৪

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

অন্যান্য

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো চক্রের দাপট এখনো কমেনি। এ বিষয় নিয়ে সিঙ্গাপুরে একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠক ঘিরে কমিশন ও স্বা...

২০২৬-১১-২৪ ১৬:৩৫

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

অন্যান্য

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ...

২০২৬-১১-২৪ ১৬:২৭

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

অন্যান্য

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন...

২০২৬-১১-২৩ ১২:৪৬

রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর

অন্যান্য

রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং স্বাধীনভা...

২০২৬-১১-২২ ১৪:০০

রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়নের বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন

অন্যান্য

রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়নের বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করে...

২০২৬-১১-২২ ১৩:৫৩