বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো হোল্ডার মিট, বাজারে এল নতুন দুই পণ্য

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো হোল্ডার মিট, বাজারে এল নতুন দুই পণ্য

পারস্পরিক সহযোগিতা জোরদার, ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং ২০২৭ সালে বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ আয়োজন করেছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এ আয়োজনে নতুন দুটি পানীয় পণ্য ‘ডিবিজি পানি’ ও ‘ভোল্টেজ’ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২২ নভেম্বর দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ডিপো মালিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের ফ্যাক্টরি হেডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিপো মালিকদের সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বর্তমান বাজার পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা, পণ্যের বাজারজাতকরণ এবং ২০২৭ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ, বিক্রয় কার্যক্রম গতিশীল করা এবং ডিপো পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোক্তাদের আস্থা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হলো পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং ভোক্তাদের প্রত্যাশা পূরণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, ডিপো মালিকেরা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের অন্যতম প্রধান অংশীদার। তাঁরা শুধু ব্যবসায়িক অংশীদার নন, দেশবন্ধু পরিবারের অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং দ্রুত ও কার্যকর সরবরাহব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। ডিপো পর্যায়ে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, সিওও ইদ্রিসুর রহমান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং ডিপো মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানটির নতুন দুটি পণ্যের উদ্বোধন। পণ্য দুটি হলো ‘ডিবিজি পানি’ নামে প্যাকেটজাত পানীয় জল এবং ‘ভোল্টেজ’ নামে স্পোর্টস ইলেকট্রোলাইট ড্রিংক। নতুন পণ্য বাজারে আনার মাধ্যমে পানীয় খাতে নিজেদের পণ্যসম্ভার আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৭ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, নতুন বাজার সৃষ্টি এবং দেশের প্রতিটি অঞ্চলে দেশবন্ধু গ্রুপের পণ্যের সরবরাহ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

অন্যান্য

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো চক্রের দাপট এখনো কমেনি। এ বিষয় নিয়ে সিঙ্গাপুরে একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠক ঘিরে কমিশন ও স্বা...

২০২৬-১১-২৪ ১৬:৩৫

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

অন্যান্য

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ...

২০২৬-১১-২৪ ১৬:২৭

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

অন্যান্য

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন...

২০২৬-১১-২৩ ১২:৪৬

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

অন্যান্য

১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, সিটি ব্যাংকের এমডির বিদেশ সফর নিয়ে প্রশ্ন

মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্ম...

২০২৬-১১-২২ ১৪:২২

রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর

অন্যান্য

রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং স্বাধীনভা...

২০২৬-১১-২২ ১৪:০০

রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়নের বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন

অন্যান্য

রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়নের বড় ফাঁদ: ওয়াহিদউদ্দিন

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করে...

২০২৬-১১-২২ ১৩:৫৩