শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু

সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার মধ্যে ঝিনাইদহে হামে আক্রান্ত হয়ে হামজা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১০জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত হামজা ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের দিনমজুর সৌরভ মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন জ্বর নিয়ে হামজাকে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। সেখানে চিকিৎসক ডা. জামিলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গরিব ও অসহায় দিনমজুর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকরা প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলেও অর্থ সংকটের কারণে পরিবারকে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে হয়।

এরই মধ্যে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশু হামজা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শিশু হামজার মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১