শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পাখিমারা আউটলেটের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগকে ‘একপাক্ষিক ও গভীর ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।‎‎মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সবাদ সম্মেলন করেন রিয়াদুলের মা মোছা. তহমিনা।‎‎লিখিত বক্তব্যে তিনি দাবি করেন,রিয়াদুল প্রতিদিনের লেনদেন ও হিসাব ব্যাংকিং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দিতেন। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।‎‎সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের পক্ষ থেকে সার্ভার সমস্যার যে অভিযোগ তোলা হয়েছে, তা মনগড়া এবং ব্যাংকিং নিয়মবহির্ভূত। এছাড়া ব্যাংকের ভল্ট বা লকারের চাবি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ার যৌথভাবে সংরক্ষণ করেন। ফলে এককভাবে ক্যাশিয়ারের পক্ষে অর্থ আত্মসাৎ করা সম্ভব নয় বলে পরিবারের দাবি।‎‎তারা আরও বলেন, চেক পাশের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের অনুমোদন প্রয়োজন হয় এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।‎‎তিনি আরও জানান,গত ২০ জুন ২০২৬ থেকে তার ছেলে রিয়াদুল ইসলাম ইউসুফ নিখোঁজ রয়েছেন। তিনি অভিযোগ করেন, ছেলের নিখোঁজের ঘটনায় কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।‎‎এ বিষয়ে পাখিমারা আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, "ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তা জড়িত। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"‎‎পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম অর্থ আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব।"‎‎সংবাদ সম্মেলনে রিয়াদুলের পরিবার দাবি করে, নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা রিয়াদুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত তাকে খুঁজে বের করার জোর দাবি জানান।‎‎উল্লেখ্য, এর আগে পাখিমারা আউটলেট থেকে গ্রাহকদের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১