শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বীরগঞ্জে পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, ট্যাপেন্টাডলসহ আটক ১

বীরগঞ্জে পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, ট্যাপেন্টাডলসহ আটক ১

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ রোডের কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল হকের ছেলে মো. ইনজামানুল হক পায়েলকে (৩২) গ্রেফতার করা হয়।

এ সময় পৃথক অভিযানে মৃত আলমাস আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩০), মাসুদ রানার ছেলে নাহিদ ইসলাম সবুজ (৩২) এবং মৃত নুর ইসলামের ছেলে রুবেল ইসলাম মামুনকে (৩৫) মাদক সেবনের সময় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন।

অভিযানে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারসহ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

এদিকে, বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোস্তফা কামালের নেতৃত্বে শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় প্রসাদপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে আল আমিনকে (৩৫) আটক করা হয়।

পুলিশ জানায়, তার কাছ থেকে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১