র্যাবের দাবি, খাদিজা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক পোস্ট ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করা হতো।
অভিযানে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে খাদিজা “Enjoy247”, “VELKI Live” ও “PLAY25” নামের অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনার কথা স্বীকার করেন বলে জানায় র্যাব।
র্যাবের তথ্যমতে, “Enjoy247” প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে 619.32 PBU ও 1084.32 PBU ব্যালেন্স পাওয়া যায়। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের তথ্য মিলেছে, যার মধ্যে ১১ জন সক্রিয় ছিলেন। ওই প্ল্যাটফর্মে মোট ২২ হাজার ৬৯৫টি ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
এছাড়া “VELKI Live” প্ল্যাটফর্মে 70.72 PBU ব্যালেন্স এবং শুরু থেকে ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য মিলেছে। “PLAY25” প্ল্যাটফর্মে 644.57 মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে মাস্টার এজেন্টকে 402 ডলার পাঠানো এবং বিপরীতে 140 ডলার গ্রহণের তথ্যও পেয়েছে র্যাব।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “সাইবার স্পেস ব্যবহার করে অনলাইন জুয়ার বিস্তার রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত খাদিজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সারা দেশ
বগুড়ায় অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক
বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কের সন্ধান পেয়েছে র্যাব-১২। অভিযানে বিপুল সংখ্যক লেনদেন, শত শত জুয়ার সদস্য এবং ক্রিপ্টোকারেন্সিতে জমা অর্থের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্র জানায়, শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল খালেকের বাড়ি থেকে তার মেয়ে খাদিজা খাতুনকে আটক করা হয়।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭