শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বিশ্বকাপ ফুটবল গাইবান্ধায় পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে গাছের ডালে জ্ঞান হারালেন যুবক

বিশ্বকাপ ফুটবল গাইবান্ধায় পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে গাছের ডালে জ্ঞান হারালেন যুবক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে কদম গাছে উঠে জ্ঞান হারলেন শামীম মিয়া(২৬) নামের এক যুবক । পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

শামীম মিয়া পলাশবাড়ী উপজেলার পৌর শহরের বৈরী হরিণমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার ( ১৩ জুন) দুপুরের দিকে উপজেলার বৈরি হরিণমারী গ্রামে ওই যুবক কদম গাছে উঠেই জ্ঞান হারায়। নিজের পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানতে একটি কদম গাছে উঠেছিলেন ওই যুবক।
পলাশবাড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এএসও) মোহাম্মদ লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফিফা বিশ্বকাপ উন্মাদনায় আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজের পছন্দের দলের (পর্তুগাল) পতাকা টানানোর জন্য একটি বিশাল আকারের কদম গাছে ওঠে শামীম মিয়া। আর ওই গাছের উপর ওঠার পর আকর্ষিক ভাবে জ্ঞান হারান । এ সময় গাছের ওপরে হেলে পড়ে ডালের ওপর আটকে পড়েন । খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডালে আটকে পড়া ওই যুবককে উদ্ধার করে।
পলাশ বাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এএসও) মোহাম্মদ লোকমান হাকিম জানায়,গাছে পতাকা টানানো সময় জ্ঞান হারানো ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে হয়েছে। সে এখন সুস্থ স্বাভাবিক। তিনি বলেন ,,ফিফা বিশ্বকাপকে ঘিরে সারা দেশেই পতাকা টানানোর প্রতিযোগিতা চলছে। সমর্থকরা ভবনের ছাদে,উঁচু গাছে, বিদ্যুৎখুঁটিসহ বিভিন্ন উঁচু স্থানে পতাকা কানাতে গিয়ে ছোট -বড় দুর্ঘটনায় শিকার হচ্ছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১