শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বৃষ্টিতে স্থগিত গ্যাসের কাজ, বন্ধ হচ্ছে না সরবরাহ

বৃষ্টিতে স্থগিত গ্যাসের কাজ, বন্ধ হচ্ছে না সরবরাহ

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বদলে গেল পূর্বঘোষিত সিদ্ধান্ত। বগুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। ফলে শহর ও আশপাশের এলাকার গ্রাহকরা স্বাভাবিকভাবেই গ্যাস ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ আপাতত স্থগিত করা হয়েছে। এ কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন নেই। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

এর আগে বুধবার পিজিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাসেক-২ প্রকল্পের আওতায় বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের অংশ হিসেবে টাই-ইন ও গ্যাস কমিশনিংয়ের কাজ পরিচালিত হবে। এ কাজের জন্য শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কাজ আপাতত স্থগিত হওয়ায় গ্রাহকদের আর গ্যাস সংকটে পড়তে হচ্ছে না। এতে পূর্বঘোষিত গ্যাস বন্ধ নিয়ে উদ্বিগ্ন বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পিজিসিএল জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও কমিশনিং কাজের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে গ্রাহকদের আগেই জানিয়ে দেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১