রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চট্টগ্রামে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী নজরুল ইসলাম সায়েমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়েম ওই মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৪ মে) মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল-৩ এর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সায়েমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি স্থানীয় রওশন হেলথ সেন্টারের মালিকের একমাত্র সন্তান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের একটি সিঙ্গেল রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল ও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আদেশ দেন। যেহেতু দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাই এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১