শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ছেরাজুল হক নামে এক বৃদ্ধের বিরুদ্ধে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি সোমবার (১ জুন) বিকালে উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ গ্রামে ঘটেছে। অভিযুক্ত ছেরাজুল হক ওই গ্রামের মৌলভী বাড়ির মৃত নজির আহাম্মদের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, চরলক্ষীগঞ্জ গ্রামের প্রবাসীর কন্যা স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে সে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির বাসিন্দা ও আত্মীয় সম্পর্কের ছেরাজুল হক শিশুটিকে তার ঘরের সামনে ডেকে নিয়ে যায়। পরে কৌশলে ঘরের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। ফলে আতঙ্কে শিশুটি কয়েকদিন ঘটনাটি গোপন রাখে।

সোমবার (১ জুন) সকালে অভিযুক্ত ছেরাজুল হক পুনরায় শিশুটিকে নিজের ঘরে যাওয়ার ইঙ্গিত দিলে শিশুটি ভীতসন্ত্রস্ত হয়ে বলে ওঠে, লোকটা আমার সঙ্গে আবার খারাপ কাজ করবে। এ কথা শুনে পরিবারের এক নারী সদস্য শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত বর্ণনা করে। পরে বিষয়টি শিশুটির মাকে জানানো হলে তিনিও মেয়ের কাছ থেকে ঘটনার সত্যতা জানতে পারেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে বিকেল ৩টার দিকে তিনি বাড়িতে ফিরলে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ অস্বীকার করলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেরাজুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন , অভিযুক্ত ছেরাজুল হককে আটক করে থানায় নিয়ে আসার পর ভিকটিমের মা লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১