রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে তেল নিতে বাইকারদের উপচে পড়া ভিড় কমলেও বেড়েছে কৃষকের সংখ্যা

চুয়াডাঙ্গায় পাম্পগুলোতে তেল নিতে বাইকারদের উপচে পড়া ভিড় কমলেও বেড়েছে কৃষকের সংখ্যা

প্রশাসনের নজরদাড়িতে চুয়াডাঙ্গায় পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের সংখ্যা কমেছে। তবে ডিজেল নিতে বেড়েছে কৃষকের সংখ্যা। চুয়াডাঙ্গা জেলাজুড়ে গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণ যানবাহন চালকরা ভোগান্তিতে পড়লেও মঙ্গলবার জেলার বিভিন্ন পাম্পে দেখা গেছে ভিন্ন চিত্র। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও আগের দিনের তুলনায় মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন বা ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গেছে। পক্ষান্তরে পাম্পগুলোতে বেড়েছে কৃষকদের লম্বা লাইন।

শহরের রেলবাজারে মোজাম্মেল হক পেট্রোল পাম্প, হাইওয়ে ফিলিং স্টেশনসহ বেশ কিছু পাম্প ঘুরে দেখা গেছে, যেসব পাম্পে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে, সেখানেও আগের মতো উপচে পড়া ভিড় নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন মানুষ পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে গেছেন। এখন মানুষ পাম্পে আসার আগেই খবর নিচ্ছেন তেল আছে কি না।

জেলা প্রশাসনের নির্দেশনায় গত ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ‘নো কার্ড, নো ফুয়েল’ নীতি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। যদিও বাস্তবে অনেক পাম্পে কার্ড ছাড়াও তেল বিক্রির অভিযোগ রয়েছে, তবুও এই কড়াকড়ির ফলে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রহীন চালকরা পাম্পে আসা কমিয়ে দিয়েছেন। এছাড়া বর্তমানে জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকার বেশি তেল না দেওয়ার নিয়ম কার্যকর করায় অনেক গ্রাহক পাম্পে আসার উৎসাহ হারাচ্ছেন।

বর্তমানে চুয়াডাঙ্গায় তাপদাহের পাশাপাশি সেচ মৌসুম চলায় ডিজেলের চাহিদা তুঙ্গে। যদিও কৃষকদের জন্য নিয়ম কিছুটা শিথিল রাখা হয়েছে, তবুও চাহিদামতো ডিজেল না পাওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। পাম্পে তেল নিতে আসা কৃষক মজিবর রহমান বলেন, আমি মাঠে চার বিঘা জমি চাষ করি অথচ পাম্পে তেল নিতে আসলে মাত্র ৫০০ টাকার তেল দেয়া হচ্ছে। এই সামান্য তেলে আমার জমির সেচ দেওয়া সম্পূর্ণ হবে না। তবুও সীমিত পরিমাণ তেল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সামান্য পরিমাণে তেল পেয়েছি।

মোজাম্মেল হক পেট্রোল পাম্পের সহকারি ম্যানেজার মামুন বলেন, গতকালকে ৩ হাজার লিটার পেট্রোল, ২ হাজার লিটার অকটেন ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছি। যা চাহিদার তুলনায় খুবই কম। আগে মোটরসাইকেল চালকদের চাপ বেশি থাকলেও বর্তমানে ফুয়েল কার্ড সিস্টেম চালু করে চাপ একটু কমেছে। তবে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে কৃষকদের চাপ। কৃষকেরা তেল ক্রয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন। এতে করে আমরাও চাপ সামলাতে হিমশিম খাচ্ছি।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১