নিহতরা হলেন— কাজীপাড়া গ্রামের মোছা. জেনি আক্তার (৩৮), স্বামী বাবুল তালুকদার এবং তার মেয়ে মোছা. তাইফা আয়েশা তনু (২০)। আহত অটোভ্যান চালক মো. শাওন (১৮) একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেনি আক্তার ও তার মেয়ে তনু দুপচাঁচিয়া থেকে চিকিৎসা শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এভার গ্রীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৪৭১২) নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত আহত চালক শাওনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কাজীপাড়া গ্রামের পরিবেশ।
সারা দেশ
ডাক্তার দেখিয়ে ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের
বগুড়ার কাহালু উপজেলায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালক। সোমবার (২৫ মে) দুপুরে বগুড়া-টু-নওগাঁ মহাসড়কের বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭