শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দুই দফা জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন তোফায়েল আহমেদ

দুই দফা জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন তোফায়েল আহমেদ

ভোলায় দুই দফা জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো বর্ষীয়ান রাজনীতিবিদ,সাবেক বানিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ সংসদীয় আসনের ৯ বারের জাতীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদকে। জানাজায় অংশ নিতে এবং জানাজা শেষে তার কবরে একমুঠো মাটি দিতে সমবেত হন কয়েক হাজার মানুষ।

তোফায়েল আহমেদের জানাজা ও দাফনকে ঘিরে আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের অপ্রতিকার পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ভোলা সদর উপজেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি স্কুল মাঠে ও বিকাল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের স্মৃতিবিজরিত বাড়ির সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় তোফায়েল আহমেদের স্বজন শুভাকাঙ্ক্ষী ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এবং পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদের বাবা আজাহার আলী,মা ফাতেমা খানম ও স্ত্রী আনোয়ারা আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।এর আগে,দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে অবতরণ করে। সেখান থেকে মরদেহটি অ্যাম্বলেন্স যোগে নেওয়া হয় শহরের ভোলা সরকারি স্কুল মাঠে এবং সেখানেই ভোলাতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এবং আড়াইটার দিকে জানাজার পূর্বে বর্ষীয়ান এই নেতাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান 'গার্ড অব অনার'। এরপর মরদেহ নেওয়া হয় কোড়ালিয়া গ্রামে।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের তেতুলিয়া নদীর তীরের কোড়ালিয়া গ্রামে মৃত আজাহার আলী ও ফাতেমা খানম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন। মা ফাতেমা খানম তাকে আদর করে ডাকতেন 'মনু' নামে। 
তোফায়েল আহমেদের রাজনৈতিক ও পারিবারিক জীবনে পেছন থেকে সাহস যুগিয়েছিলেন স্ত্রী আনোয়ার বেগম,২০২৪ সালের ২০ নভেম্বর বার্ধক্যজনিত কারনে তিনিও মৃত্যুবরণ করেন। তোফায়েল আহমেদ মৃত্যুকালে একমাত্র মেয়ে ডা.তাসলিমা আহমেদ মুন্নি ও জামাতা ডা.তৌহিদুজ্জামানসহ বহু স্বজন কর্মীসমর্থক রেখে গেছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১