রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সহ পাঁচ দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সহ পাঁচ দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সময় স্মারকলিপিতে ঝিনাইদহে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়।

স্মারকলিপি প্রদানকালে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ কামাল উদ্দিন, মো. আসাদুজ্জামান, শারমিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনও বঞ্চিত। জেলা সদরকে রেললাইনে সংযুক্ত করার পাশাপাশি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা রয়েছে। একই ভাবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১