শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

একটানা বৃষ্টিতে অতিষ্ঠ কলাপাড়া উপকূলবাসী

একটানা বৃষ্টিতে অতিষ্ঠ কলাপাড়া উপকূলবাসী

গত কয়েক দিনের টানা বর্ষণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল, গ্রামীণ সড়ক ও বাজারের বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেকেই। কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও দিনমজুরদের কর্মজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেক কাঁচা ও আংশিক পাকা সড়ক কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে।‎টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের আয়ও কমে গেছে।‎‎এদিকে, বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার আমন বীজতলা ও সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পানি দ্রুত নেমে না গেলে কৃষিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের আশঙ্কা।‎‎স্থানীয় বাসিন্দারা জানান, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।‎‎আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় এলাকায় আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নদী ও সাগরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১