শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে ‘ডিপার্টমেন্টাল স্টোরে'র সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ফেনীতে ‘ডিপার্টমেন্টাল স্টোরে'র সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ডিপার্টমেন্টাল স্টোরের সামনে চলছিল রমরমা বিদেশি মদ ও বিয়ারের কারবার। কিন্তু শেষ রক্ষা হলো না। ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চোখ ফাঁকি দিতে ব্যর্থ হয়ে অবশেষে বিপুল পরিমাণ মাদকসহ ধরা পড়েছেন এক কারবারি।

​বুধবার (৮ জুলাই) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোডের বাথানিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ এবং ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে কামরুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা।

​ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ছিল বাথানিয়া এলাকার ‘আইরিন ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ডিবির একটি বিশেষ দল সেখানে আচমকা হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় কামরুলকে ধরে ফেলে ডিবি। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারের এই চালানটি জব্দ করা হয়।

​ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের উৎস এবং এর পেছনে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১