শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার আটক

ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার আটক

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম দেবপুর এলাকা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে একটি একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) কে আটক করেছে র‌্যাব। আটক ওবায়দুল হক মজুমদার পশ্চিম দেবপুর গ্রামের ছেরাজুল হক মজুমদারের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে ওবায়দুল হক মজুমদারের বসত ঘরে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। র‌্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্ত ওবায়দুল হক মজুমদার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের উপর বিশেষ কায়দায় লুকানো একটি দেশীয় তৈরী একনলা বন্দুক কাঠের বাটসহ আড়াআড়ি ভাবে লম্বায় ৩ ফুট ৯ ইঞ্চি, এর বডি ও ব্যারেল লোহার তৈরী, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ৪টি ১২ বোর কার্তুজ, এর মধ্যে ৩টি কার্তুজ উপরের অংশে নীল রংয়ের প্লাস্টিকের, ১টি কার্তুজ লাল রংয়ের প্লাস্টিকের ও সবগুলো কার্তুজের নিচের অংশে পিতলের ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত বন্দুক ও কার্তুজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (২৯ এপ্রিল) বুধবার ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১