শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা আবদুল হান্নান।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ফেনী জেলা আমীর এ. কে. এম. সামছুদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নাদেরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন এবং উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন কর্মীকে কুরআন-সুন্নাহর আদর্শে নিজেকে গড়ে তুলে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত থেকে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের আদর্শিক মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১