শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীতে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে জামায়াতে ইসলামী"

ফেনীতে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে জামায়াতে ইসলামী"

ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাঠান বাড়ী এলাকায় ক্যান্সারে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (০৫ মে) বিকালে পাঠানবাড়ী হাউজের পেছনে মিশু খান কলনিতে ৯ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশু ফাতেমা আক্তারের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শিশুটির সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ফাতেমা আক্তার স্থানীয় রিকশাচালক ও জিয়ার কন্যা। তার চিকিৎসা ব্যয় নির্বাহে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিশু খাঁন এবং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা আমীর মুফতি আব্দুল হান্নান বলেন,
“জামায়াতে ইসলামী একটি মানবকল্যাণমূলক সংগঠন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্যান্সার আক্রান্ত এই শিশুর চিকিৎসা সহায়তায় আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবো।”

এসময় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মিশু খাঁন বলেন,
“শুরু থেকেই আমরা শিশুটির খোঁজ খবর নিচ্ছি এবং তার চিকিৎসা সহায়তায় পাশে রয়েছি। ভবিষ্যতেও আমরা তার পরিবারের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১