শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুর পুলিশ সুপারের সামাজিক সচেতনতা মূলক সভা

ফরিদপুর পুলিশ সুপারের সামাজিক সচেতনতা মূলক সভা

ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর থানা শিবরামপুর আর ডি একাডেমি প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

এ সময় উপস্থিত সকাল শিক্ষক - শিক্ষিকা, শিক্ষার্থী সহ সমাজের সচেতন মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ ধ্বংস করার পিছনে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরোদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি।

এই সমস্যা গুলো সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহন করেছি। আপনাদের নিরাপত্তা এবং একটি সুস্থ সমাজ নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে, নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ একা যথেষ্ঠ নয়, সমাজ ও পরিবারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। মনে রাখবেন, কৌতহল থেকেই মাদকের শুরু হয়, যা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকে।”

আমরা আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলি এবং একটি নিরাপদ ও শান্তিময় সমাজ নিশ্চিত করি। আপনার সচেতন পদক্ষেপই পারে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা দিতে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শিবরামপুর আর ডি একাডেমির শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিবাবকবৃন্দ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১