শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ র‍্যালী ও আলোচনা সভা

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ র‍্যালী ও আলোচনা সভা

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ”এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ‌ সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখারুল ইসলাম,সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সরোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া র‌্যালিতে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ‌ সহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১