রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন সহ আটক ৮

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন সহ আটক ৮

ফরিদপুরে গত (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদরের মধ্যে রেলস্টেশন বাজার এলাকায় মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজু শেখ নামক এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত।এই ঘটনায় রাজু শেখের মৃত্যু হলে চারিদিকে একটি আলোড়ন সৃষ্টি হয়।

পরে নিহত পরিবারের লোকজন কোতোয়ালি থানায় মামলা করলে। পুলিশ গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনার সাঁথিয়া থানা এলাকা ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে মোট আট জনকে আটক করে।

এই সংক্রান্তে আজ সোমবার দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার ‌মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের জানায়, ফরিদপুরের ‌কোতয়ালী থানার গৃহলক্ষীপুর এলাকায় সংঘটিত রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আর ও জানান,নিহত রাজুর ছোট ভাই ইব্রাহিম শেখের সঙ্গে রাজুর তার বেশ কিছু দিন ধরে বিরোধ ছিল। ঘটনার তিন দিন আগে রাজু তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। পরে হৃদয়, সাকিব, রবিউল, মারুফ ও স্বপ্নসহ কয়েকজনকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী রাজুর অবস্থান নিশ্চিত করে হামলা চালানো হয়।

এই ঘটনায় আসামিদের তথ্যের ভিত্তিতে (১৬ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি চাপাতি ও একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আর ও পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১